1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

টেকনাফে বিজিবির অভিযানে ৮,৮১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

আবু মুসা, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মালবাহী পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১৫ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপ থামানো হয়। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ ‘চেরী’ গাড়িটিতে মাদকের উপস্থিতির সংকেত দিলে সদস্যরা বিস্তারিত তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে পিকআপটির চালকের আসনের সামনের ড্যাশবোর্ডের ভেতরে কাপড়ে মোড়ানো একটি পোটলা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মাদক বহনের অভিযোগে পিকআপের চালক ও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুমিদার গ্রামের মো. নুর ইসলাম (৪২) এবং মো. রুবেল (২৫)।

বিজিবি আরও জানায়, জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি মালবাহী পিকআপ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক দুই আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24