1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি হিন্দু পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, জরুরি মানবিক সহায়তার আহ্বান

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি হিন্দু পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত এতটাই দ্রুত ও ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের পক্ষে নিজ উদ্যোগে পুনর্বাসন সম্ভব নয় বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী, নিশি দাসের পরিবারের প্রায় ৭ লাখ টাকা, রাজকুমার দাসের ১০ লাখ টাকা, রাজ দাসের ৬ লাখ টাকা এবং রঞ্জিত দাসের প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বাদল দাস, মিন্টু দাস, রুবেল দাস, কৃষ্ণপদ দাস, জনি দাস, ভাগ্য দাস, সিদুল দাস, রঞ্জু দাস, রামপদ দাস, কাজল দাস ও চিনু দাসসহ অন্যান্য পরিবারগুলোর ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মোট আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকায় পৌঁছেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বর্তমানে এসব পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি, বস্ত্র এবং চিকিৎসাসহ ন্যূনতম মানবিক সহায়তার তীব্র সংকটে ভুগছে।

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও পর্যাপ্ত সহায়তা এখনো পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত পুনর্বাসনসহ জরুরি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন।

এই মানবিক বিপর্যয় মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থা, সমাজের বিত্তবান ব্যক্তি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিত উদ্যোগই পারে এই অসহায় পরিবারগুলোর জীবনে আবারও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24