1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অসত্য তথ্য প্রচারের অভিযোগ, প্রকাশিত সংবাদের প্রতিবাদে মঞ্জুর আহমেদ ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম জুলাই কেন এসেছিল—আবার কি সেই বিচারহীনতার পথে বাংলাদেশ? মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদককে না বলি নবীনগরে নজরুলের সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি সৌদি আরবে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ, দাউদকান্দির শাহাদাতের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মো. আরফান আলী :
ঠাকূরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম।

বুধবার (২৮ অক্টোবর) ঠাকূরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে সকালে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেন।

এ সময় তিনি বলেন, ‘ঠাকূরগাঁও-১ আসনে তিনটি উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। সব ভোটকেন্দ্রে আজকের মধ্যে ভোটগ্রহণের সরঞ্জাম ব্যালট পেপার ব্যালট বক্সসহ প্রত্যেক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তর হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। এগুলো কঠোর নিরাপত্তার সঙ্গে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা ভোট গ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি।’

জেলা কমিশনারের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। হাতপাখা প্রতীকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম। বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এবার আসনটিতে মোট ভোটার ৫,১৬,১৩৮ জন এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৭,৪৭৫ জন, নারী ভোটার ২,৫৮,৬৫৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮ থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোট গ্রহণ উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24