1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা ও খুলনায় পৃথক অভিযানে দুই মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

ঢাকা ও খুলনায় এসআরবি-৬ এর পৃথক দুটি অভিযানে পৃথক দুটি ধর্ষণ মামলার এজাহার নামীয় দুইজন আসামি গ্রেফতার

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২২ নভেম্বর ২০২৬ ইং তারিখ, দুপুর ১২:১৫ ঘটিকার সময় এসআরবি-৬ ও এসআরবি-০৪ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির পল্লবী থানাধীন কালসী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামি

১। চঞ্চল মাহমুদ পাঠান (৩৭), পিতা- মৃত আব্দুল লতিফ পাঠান, সাং: নাগেরহাট পাঠান বাড়ি, থানা: লোহজং, জেলা: মুন্সিগঞ্জকে গ্রেফতার করে।

একই তারিখ সন্ধ্যা ১৭:৫০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন তিলকগ্রামস্থ জনৈক আব্দুর রশিদ মিয়ার চায়ের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার লবণচরা থানার অপর এক ধর্ষণ মামলার এজাহার নামীয়

২নং আসামি মোঃ মাশরাফি মোল্লা (২২), পিতা: মৃত জিয়াউর রহমান,সাং: কুশলি, থানা: টুঙ্গিপাড়া, জেলা: গোপালগঞ্জকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ডিএমপি, ঢাকার পল্লবী থানায় ও খুলনার লবণচরা হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24