1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ দাউদকান্দিতে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ কালিয়াকৈর এক ব্যবসায়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা সংবদ্ধ ছিনতাই করে এক চক্র ‘Kolom App’ তৈরি করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনামুল, ১০ লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর স্বপ্ন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ রায়গঞ্জ উপজেলা শাখা অফিস উদ্ভোদন ও আলোচনা সভা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে অসহায় মানুষের পাশে বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার মদন ৬নং তিয়শ্রী ইউনিয়নের- চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগে ও জনসাধারণের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন

দাউদকান্দিতে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের মোট ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর রায়বাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানকালে ছয়জনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দাউদকান্দি ছাত্রদলের আহ্বায়ক আবুল বাছেদ এবং পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করে।
মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24