
লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি
বিসমিল্লাহির রাহমানির রাহিম।৫ নং পান্ডারগাঁ ইউনিয়ন শাখার বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা মোহাম্মদ আলী উদ্দীন ,৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী
প্রিয় ৭নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম।
সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের। সততা, যোগ্যতা ও সাহসিকতার প্রতীক, ৫নং পাণ্ডারগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উন্নয়নের ,কান্ডারী সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী— মোঃ আলিম উদ্দীন সাহেবের -পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম।
যাঁকে আমরা সবসময় আমাদের অভিভাবক, হিসেবে পাশে পেয়েছি, যিনি নিজের স্বার্থের চেয়ে এলাকার মানুষের কল্যাণকে সবসময় প্রাধান্য দিয়েছেন, সেই মোঃ আলিম উদ্দীন সাহেবের কে আসন্ন ৭নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।
তাঁর মূল স্লোগানই হলো: “নেতা নয়, আপনাদের সেবক হতে চাই!” এই কথাটি, শুধু কথার কথা নয়, বরং, কাজের প্রমাণ আমরা অতীতেও দেখেছি। বয়োজ্যেষ্ঠদের সম্মান, তরুণ সমাজের কর্মসংস্থান ও খেলাধুলার প্রসার এবং সাধারণ মানুষের যেকোনো আইনি বা সামাজিক সমস্যায় তিনি সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছেন।
আজ ৭নং ওয়ার্ডের মা-বোন, ভাই ও মুরব্বিগণের একটাই দাবি—এলাকার সার্বিক উন্নয়নে এমন একজন নেতার প্রয়োজন, যিনি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। তাই আসুন, দলমত নির্বিশেষে আগামী দিনে ৭নং ওয়ার্ডের প্রতিটি ঘরে উন্নয়নের আলো পৌঁছে দিতে মোঃ আলিম উদ্দীন,সাহেবের হাতকে শক্তিশালী করি।
আপনাদের একটি সঠিক সিদ্ধান্ত এবং মূল্যবান ভোট বদলে দিতে পারে আমাদের পুরো ওয়ার্ডের চিত্র। আলিম উদ্দীন সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং তাঁকে আপনাদের মূল্যবান সমর্থন ও সহযোগিতা প্রদান করবেন।