1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

ধামইরহাট( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর ( রবিবার)
নওগাঁর ধামইরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সূর্য পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবছর কালী পূজার পর ষষ্টি তিথিতে ধামইরহাট উপর দিয়ে বয়ে চলা ঘুপসি ছোট নদীর পাড়ে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা উদযাপন করা হয়।

রবিবার সারাদিন উপবাস থেকে বিকালে হিন্দু ধর্মাবলম্বীরা ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে ঘুপসি নদীর পাড়ে সমবেত হন। এরপর সূর্যাস্তের আগ মুহূর্তে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে প্রসাদ ভর্তি ডালা-কুলায় প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবের পূজা করেন। পুজা উপলক্ষে এদিন বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের শত শত পূণ্যার্থীর সমাগম ঘটে ঘুপসি নদীর পাড়ে। পরদিন ভোরবেলা নদীর পাড়ে উপস্থিত হয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পূজা করেন। সূর্যদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে স্নান করে শরবত পানের মধ্য দিয়ে শেষ করেন সূর্য পূজা।

তারা বলেন সূর্য পূজার মুল উদ্দেশ্য নিজ পরিবার, প্রতিবেশী ও পৃথিবীর সকল মানুষের যেন মঙ্গল হয়। নবদম্পতি চামেলিও লাল শাড়িতে নতুন বউ সেজে এসেছে নদীর জলে কমর পর্যন্ত দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে প্রনাম করছে। নতুন সংসার পরিবারের সবার সাথে ভালোভাবে সময় কাটাতে পারি এজন্য সূর্য পুজা করলাম।
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ
০১৭১০১৯০০১০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24