
মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধিঃ নওগাঁ
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাজল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ভোররাতে নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপের নেতৃত্বে পুলিশের একটি দল বদলগাছী থানাধীন বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার আসামি কাজলের দেখানো মতে দুটি চার্জার অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামি কাজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।