1. admin@mhnews24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন আমড়াতলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চেয়ারম্যান প্রার্থী শাহিন শরীফের ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা

নদী গর্ভে বিলীন হচ্ছে সুনামগঞ্জের সদরগড় গ্রাম কার্যকর কোন পদক্ষেপ না দেখে দিশেহারা তীরবর্তী মানুষ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
‎
‎সুনামগঞ্জে ধোপাজান নদীর ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোকে সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং আর্থিক সহায়তা প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় ধোপাজান নদীর প্রবেশমুখে সদরগড়ের পশ্চিম পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎সুরমা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মোছাঃ  তানজিনা বেগমের সভাপতিত্বে এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফসান পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা অংশ নেন।
‎
‎এ সময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা কামাল, মনিরুজ্জামান মাসুদসহ আরও কয়েকজন। বক্তারা বলেন, ধোপাজান নদীর ভাঙনে নদীতীরবর্তী এলাকার বসতবাড়ি, জমিজমা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে অনেক পরিবার বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
‎
‎তারা আরও বলেন, নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করা না হলে এলাকার আরও পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সাময়িক পদক্ষেপের পরিবর্তে পরিকল্পিতভাবে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। একই সঙ্গে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।
‎
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরেজমিন পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24