1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা যশোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে যশোরে গাছের ডালে ‘সোনার খনি’ কাস্তে বানাতে ব্যস্ত সময় পার করছেন সলঙ্গার কামাররা বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঝিকাড়া থেকে নবীনগর পশ্চিমপাড়া পর্যন্ত নতুন একটি বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

নবীনগর পৌরসভাকে যানজটমুক্ত, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এ বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মাঝিকাড়া থেকে নবীনগর পশ্চিমপাড়া পর্যন্ত নতুন এ সড়কটি নির্মিত হলে পৌর এলাকার অভ্যন্তরীণ যানবাহনের চাপ কমবে। বিশেষ করে শহরের প্রধান সড়কে যানজটের ভোগান্তি অনেকটাই লাঘব হবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।

এ ছাড়া ভবিষ্যতে নদীর পাড়ের বিদ্যমান সড়কটি আরও প্রশস্ত করার পরিকল্পনাও রয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে নবীনগর পৌরসভার যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
নতুন বাইপাস সড়কটি নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

তাঁদের প্রত্যাশা, দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ হলে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24