
ডেক্স রিপোর্ট
সকালে নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচকবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রাসেল গাজী পাঁচকবর এলাকার হোসেন আলী গাজীর ছেলে।
তিনি নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান দুপুরে এ খবর নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার গুয়াখোলা গ্রামের হাসান শেখ বাদী হয়ে অভয়নগর থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার করা নাশকতার মামলায় রাসেল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।