1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কচুয়ায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর পৌর ও উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি: নওগাঁ

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নজিপুর পৌর ও পত্নীতলা উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় পত্নীতলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মো. রুহুল আমিন মুক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম।
কর্মীসভায় সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল কাদের।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভাকে ঘিরে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24