
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার নাছিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাছিরপুর এলাকার মো. আনারুল ইসলাম কালুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
অভিযানকালে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়িতে আনারুল ইসলাম কালুকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বিভিন্ন স্থান থেকে সর্বমোট ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার নারীকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান বলেন, মাদকদ্রব্য নির্মূল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসাসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৭১২-৩৩৩১৯৫