1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

পাথরাজ সরকারি কলেজের সিনিয়র প্রভাষক মোঃ রুহুল আমিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি

আজ দুপুর ১২:০০ টায় পাথরাজ সরকারি কলেজে বেগম শেলিনা আক্তার অধ্যক্ষের সভাপতিত্বে মোঃ রুহুল আমিন লিটনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পাথরাজ সরকারি কলেজ সকলের কাছে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। উক্ত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে অত্র কলেজের সকল প্রভাষক ও প্রভাসিকা সহ কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন রুহুল আমিন স্যার অনেক নম্র ভদ্র স্যার হিসেবে সকলের কাছে পরিচিত।উনার স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।পাথরাজ কলেজ সরকারি করনে উনি অগ্রণী ভূমিকা পালন করেন। সহকর্মীদের সুখে-দুখে বিপদে-আপদে সবসময় পাশে থাকতেন। অধ্যক্ষ মহোদয় উনার বক্তব্যে বলেন আপনার মত আমাদের সকলের একদিন বিদায় ঘন্টা বাজবে এটাই বাস্তব। আপনার ভবিষ্যৎ জীবন উত্তরোত্তর মঙ্গল কামনা করি মহান আল্লাহ তাআলা আপনাকে ভাল রাখুক আপনার পরিবারকে ভালো রাখুক এই দোয়া করি।বিদায়ী সিনিয়র প্রভাষক বলেন চাকুরী জীবনে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা এবং সম্মান পেয়েছি যা ভোলার মত নয়,আপনারা আমার জন্য দোয়া করবেন অবসর জীবনটা যেন ভালভাবে কাটাতে পারি। উক্ত বিদায় অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের ইসলামী ইতিহাসের প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠান শেষে বিদায়ী স্যারের হাতে ক্রেস্ট সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন অত্র কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষকমন্ডলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24