1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদককে না বলি নবীনগরে নজরুলের সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি সৌদি আরবে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ, দাউদকান্দির শাহাদাতের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মান্দায় মাটির নিচে লুকানো ১৯০ লিটার চোলাই মদের উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করেছেন নওগাঁর এক ব্যক্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা। একপর্যায়ে ভাড়া বাসা ছাড়তে হয় তাঁকে। পরে শ্বশুরবাড়ির এলাকায় গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি। তার মুখে চুন-কালি মেখে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
আলোচিত ওই ব্যক্তির নাম মাসুদ রানা (৩৫)। তিনি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন আইনজীবীর সহকারী। তার প্রথম স্ত্রী মৌসুমীর (২৮) সঙ্গে সংসার চলমান থাকা অবস্থায় শ্যালিকা পূর্ণিমাকে (২১) বিয়ে করেন তিনি। মাসুদ বদলগাছী উপজেলায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পরিবারের সম্মতি ও প্রথম স্ত্রীর অনুমোদন রয়েছে বলে দাবি করে পূর্ণিমাকে বিয়ে করেন মাসুদ। বিয়ের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা। এরপরই ঘটনাটি নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয়দের আপত্তির মুখে বদলগাছীতে ভাড়া বাসা ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসবাবপত্র নিয়ে দুই স্ত্রীকে সঙ্গে করে মহাদেবপুরে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন মাসুদ। তবে সেখানেও পরিস্থিতি তাঁর অনুকূলে ছিল না। রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় পৌঁছালে স্থানীয়দের একাংশের ক্ষোভের মুখে পড়েন তিনি। এ সময় তাঁর মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
মাসুদ রানার দাবি, শ্যালিকা পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে অতীতে তাদের একসঙ্গে তৈরি করা কিছু টিকটক ভিডিও নিয়ে তাকে হয়রানির শিকার হতে পারে এমন আশঙ্কা থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন। তার ভাষ্য, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতিতেই পূর্ণিমাকে বিয়ে করেছেন তিনি।

তবে প্রথম স্ত্রীর সম্মতি থাকলেও আপন শ্যালিকাকে বিয়ের ধর্মীয় বিধান নিয়ে প্রশ্ন রয়েছে। ইসলামী শরিয়ত অনুযায়ী, একই সময়ে দুই বোনকে বিয়ে করে রাখা নিষিদ্ধ।

জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বলেন, পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একই সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর আপন বোনকে বিয়ে করা শরিয়তসম্মত নয়। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবসান ঘটলে শরিয়তের বিধান অনুযায়ী পরবর্তী বিয়ের সুযোগ রয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24