1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

প্রশিক্ষণই দক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভিত্তি: ড. সলিমুল্লাহ খান

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি:আবু মুসা

দক্ষ, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে একজন সাংবাদিকের দায়িত্ব শুধু সংবাদ সংগ্রহ বা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তথ্যের সত্যতা যাচাই, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করাই একজন প্রকৃত সাংবাদিকের মূল দায়িত্ব।

শনিবার (৪ জুলাই ২০২৬) কক্সবাজারের ওয়াস ট্রেনিং সেন্টারে কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলী ইন্ডাস্ট্রি-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ২, ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলম, সাংবাদিক শামশুল আলম শারেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. এনায়েত করিম। প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ড. দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন এডিং পত্রিকার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হক, কক্সবাজার জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা. হাফেজ মোহাম্মদ সোহেল এবং প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে কক্সবাজার জেলার নয়টি উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং প্রশিক্ষণে অংশ নেওয়া ৫০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণের বিভিন্ন সেশনে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), অনুসন্ধানী প্রতিবেদন, ডিজিটাল নিরাপত্তা, সংবাদ উপস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং পেশাগত নৈতিকতা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষকরা বাস্তব অভিজ্ঞতার আলোকে সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং দায়িত্বশীল সংবাদ প্রকাশের বিভিন্ন কৌশল তুলে ধরেন। এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমসাময়িক গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ মোকাবিলার কার্যকর ধারণা লাভ করেন।

প্রধান অতিথি প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেন, “সাংবাদিকতা একটি জনসেবামূলক ও দায়িত্বশীল পেশা। এই পেশায় সফল হতে হলে প্রতিনিয়ত নিজেকে নতুন জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে সমৃদ্ধ করতে হবে। বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই একজন সাংবাদিকের সবচেয়ে বড় অর্জন।”

প্রধান বক্তা ড. এনায়েত করিম বলেন, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের যুগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দেশের সাংবাদিকতা আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি প্রফেসর ড. সলিমুল্লাহ খান, প্রধান বক্তা ড. এনায়েত করিম, প্রধান প্রশিক্ষক ড. দেলোয়ার হোসেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীসহ অতিথিবৃন্দ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৫০ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন। একই সঙ্গে কক্সবাজার জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা কক্সবাজারের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন। পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা।

প্রাণবন্ত অংশগ্রহণ, মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী সাংবাদিকরা ভবিষ্যতেও এ ধরনের মানসম্মত প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24