1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

ফুটবল খেলাকে কেন্দ্র করে তালতলীতে শিশুকে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মৃত্যু ছেলের প্রতি মায়ের শেষ ভালোবাসা

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হযরত আলী (১৪) নামে এক শিশুখেলোয়াড়কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (দুপুরে) তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে শনিবার বিকেলে উপজেলার হরিণখোলা দাখিল মাদ্রাসা মাঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলার হরিণখোলা গ্রামের মৃত ইদ্রিস খলিফার ছেলে হযরত আলী স্থানীয় মাঠে ফুটবল খেলছিল। খেলায় সে গোলকিপারের দায়িত্বে ছিল। খেলার একপর্যায়ে বলটি পাশ দিয়ে নিয়ে যাওয়া একটি গরুর কাছে গিয়ে পড়ে। এতে গরুটি ভয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম ঘরামীর ছেলে মুছা ঘরামী ও তার সহযোগীরা হযরত আলীকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

মারধরের পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর্থিক সংকটের কারণে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তার চাচা ইউনুস খলিফা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের মা আছিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছেলেটারে মাইরা ফালাইছে, আমি এর বিচার চাই।”

নিহতের চাচা ইউনুস খলিফা বলেন,
“মুছা ঘরামী ও তার লোকজন আমার ভাইয়ের ছেলেকে মারধর করেছে। আমরা এই হত্যার বিচার চাই।”

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সদ্যসাচী দাশ সানি জানান, পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় হযরত আলীর মৃত্যু হয়েছে।

তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর অভিযুক্ত মুছা ঘরামী ও তার সহযোগীরা পলাতক রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24