1. admin@mhnews24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন আমড়াতলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চেয়ারম্যান প্রার্থী শাহিন শরীফের ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা

বন্যা না থাকায় বদলেছে চাষের চিত্র, মরিচে সমৃদ্ধির স্বপ্ন বকশীগঞ্জে

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে চলতি রবি মৌসুমে মরিচ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। গত বছরের তুলনায় এবার মরিচ আবাদের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়া থাকলে চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৬ হাজার মেট্রিক টন মরিচ উৎপাদনের আশা করা হচ্ছে। বিশেষ করে গত দুই বছর বন্যা না হওয়ায় উপজেলার চরাঞ্চলে মরিচ চাষের বিস্তৃতি ঘটেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মৌসুমে বকশীগঞ্জে ২৮০ হেক্টর জমিতে মরিচ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চলতি ২০২৬-২৭ রবি মৌসুমে তা বাড়িয়ে ৩৫০ হেক্টর করা হয়েছে। এ মৌসুমে প্রায় ৬ হাজার মেট্রিক টন মরিচ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

উপজেলার সাধুরপাড়া, মেরুরচর ও নিলক্ষিয়া ইউনিয়নে মরিচের আবাদ বেশি হচ্ছে। এসব এলাকার চরাঞ্চলে কৃষকেরা অ্যাস্টার ওয়ান, ফায়ার হট, বিজলী প্লাস ও জলশ্বয় জাতের মরিচ চাষ করছেন।

স্থানীয় কৃষকদের মতে, গত দুই বছর বন্যা না হওয়ায় চরাঞ্চলে মরিচ চাষের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। ভালো ফলন ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ার আশায় কৃষকেরা এ ফসলের দিকে ঝুঁকছেন।

নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, বন্যা না হওয়ায় এবার মরিচ চাষ ভালো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছি।

মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের কৃষক আবু মূসা বলেন, মরিচ চাষে লাভের সম্ভাবনা থাকায় আবাদ করছি। তবে অতিবৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের কৃষক সোলাইমান মিয়া বলেন, বন্যা না হওয়ায় আমাদের এলাকায় মরিচের আবাদ বেড়েছে। ভালো দাম পেলে কৃষকেরা আরও উৎসাহিত হবেন।

তবে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। ভারী বৃষ্টিপাত হলে মরিচের গাছ ও ফলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।

ভালো ফলন পেতে কৃষকদের রোগমুক্ত বীজ ও সুস্থ চারা নির্বাচন, জমি ভালোভাবে প্রস্তুত, নির্ধারিত দূরত্বে চারা রোপণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি গোড়া পচা, ঢলে পড়া, পাতায় দাগ ও ফল পচা রোগ দেখা দিলে আক্রান্ত গাছ ও ফল অপসারণ করতে হবে। সাদা মাছি, থ্রিপস ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ এবং কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, চলতি মৌসুমে ৩৫০ হেক্টর জমিতে মরিচ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় ৬ হাজার মেট্রিক টন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গত দুই বছর বন্যা না হওয়ায় কৃষকদের আগ্রহ বেড়েছে। তবে ভারী বৃষ্টিপাত হলে ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকদের চারা রোপণ থেকে শুরু করে রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24