1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে ,এমপি মজিবুর রহমান এমপি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে বিএনপি সরকার সে অধিকার নিশ্চত করতে বদ্ধপরিকর। ধর্মকে কেন্দ্র করে কোন বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাবু অখিলেস মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,গাজীপুর-১ আসনের সাংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান,উপস্হিত ছিলেন,বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক বাবু অরুন প্রসাদ মজুমদার, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা জাসাস এর আহবায়ক মো: মজিবর রহমান সহ কালিয়াকৈর উপজেলা ও বোয়ালী ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের ভক্ত বৃন্দ উপস্হিত ছিলেন।

তিনি আরও বলেন, শ্রী কৃষ্ণ মানব কল্যান, ন্যায় প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির বার্তা নিয়ে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তিনি ধর্মের প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের মাধ্যমে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনার শিক্ষা দিয়েছেন। বর্তমান বিশ্বে সংঘাত, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের সময়ে শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি গাজীপুর ১ আসনের সকল মন্দির ও শ্মশানে অনুদান দেবার প্রতিশ্রুতি দেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল হিন্দুধর্মাবলীদের ব্যবসা প্রতিষ্ঠান ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহন করেন। দেশের সকল হিন্দুদের নিরাপত্তার জন্য বিএনপি পরিবার সব সময় পাশে থাকবে।

বাবু অখিলেস মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,গাজীপুর-১ আসনের সাংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান,উপস্হিত ছিলেন,বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক বাবু অরুন প্রসাদ মজুমদার, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা জাসাস এর আহবায়ক মো: মজিবর রহমান সহ কালিয়াকৈর উপজেলা ও বোয়ালী ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের ভক্ত বৃন্দ উপস্হিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24