1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৮ বার পঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে পটিয়া রেলস্টেশন সংলগ্ন সড়কের পাশে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও মানবতার বন্ধনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর।
এতে নুরুল আলম সওদাগর বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন পটিয়ার সাধারণ সম্পাদক আলমগীর আলম তিনি বলেন বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় বিভিন্ন কারনে আজ বৃক্ষ নিধন হতে চলেছে তা ভবিষ্যতের জন্য বড় হুমকি এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।আরও উপস্থিত ছিলেন পটিয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাষ্টার তন্ময় চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম আবু হেনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাবেদ, নির্বাহী সদস্য মন্জুরুল আলম, সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মানবতার বন্ধনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24