1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত, পুরস্কার হিসেবে দেওয়া হলো একজোড়া গরু

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পাল্টাপুর যুব সমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।

গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখার প্রত্যয়ে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ ও নানা বয়সী দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব মো. আবুবক্কর সুমন,

সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার অন্যতম আকর্ষণ ছিল বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে দুটি গরু প্রদান। ব্যতিক্রমী এ পুরস্কারকে ঘিরে দর্শক ও খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24