1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বীরগঞ্জে মাছবোয়াল ফয়জুল উলুম মাদ্রাসায় মা সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোজাম্মেল হক : বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের মাছবোয়াল ফয়জুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মা সমাবেশ, আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছবোয়াল ফয়জুল উলুম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক।

মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগনগর দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মো. মুসা, মাছবোয়াল ফয়জুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আজাহারুল ইসলাম, মাদ্রাসার সদস্য ডা. ইসাক আলী ইনসান, মুক্তি মোস্তাকিন আমির, কবিরাজহাট জামে মসজিদের খতিব মাহমুদুল ইসলাম, ভোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য ডা. মানিক ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও
অভিভাবকরা।

সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, পারিবারিক সচেতনতা এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়েদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি, নিয়মিত পাঠদান ও প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসায় নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি মেধাবী ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, মাছবোয়াল ফয়জুল উলুম মাদ্রাসায় বর্তমানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24