
মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার মদন উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নের উত্তরপাড়া জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ উপলক্ষে এক বিশেষ ইসলামি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার, (০৬ নভেম্বর ২০২৬) জুম্মার নামাজ পূর্ববর্তী এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিয়শ্রী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী,দানবীর,সৎ চরিত্রবান,সমাজসেবক, গরীবের কান্ডারী এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম।
উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত এই ইসলামি আলোচনা শুনতে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি জামাতে অংশ নেন। জুম্মার খুতবার পূর্বে দেওয়া বক্তব্যে মাওলানা সাইফুল ইসলাম ইসলামি শরিয়তের নানা দিক, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক উন্নয়ন এবং সৎ পথে জীবন পরিচালনার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, “ইসলাম শান্তির ধর্ম। আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব।”
নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের নিয়ে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, মাওলানা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তিয়শ্রী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের সুপেয় পানির সংকট দূরীকরণে নিজস্ব উদ্যোগে গভীর নলকূপ ও টিউবওয়েল স্থাপন রাস্তাঘাটে গর্তে মাটি ভরাটসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে তিনি ইতিমধ্যে স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।