1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফ ২০ জুলাই ২০২৬ (সোমবার), বিকেল: দীর্ঘ ছয় মাস কারাভোগের পর অবশেষে জামিনে কারামুক্ত হয়েছেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি। সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেলে তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান। তার মুক্তির খবরে পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাংবাদিক সমাজের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
পরিবারের দাবি, আরাফাত সানি একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন। তার মুক্তিকে তারা সত্য ও ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
কারাগার থেকে বের হওয়ার পর কারাফটকে সহকর্মী সাংবাদিক, স্বজন ও শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় সহকর্মীকে ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।
কারাবন্দি থাকা অবস্থায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক সংগঠন, মানবাধিকারকর্মী ও সহকর্মীরা তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তাদের বক্তব্য ছিল, একজন সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানি করা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে আরাফাত সানিকে আটক করা হলে তার পরিবার অভিযোগ করে, তাকে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। একই অভিযোগ তুলে বিভিন্ন সাংবাদিক সংগঠন তার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে সোচ্চার ছিল।
দীর্ঘ অন্ধকার সময় পেরিয়ে জামিনে মুক্তি পাওয়ার পর সহকর্মীদের প্রত্যাশা, আরাফাত সানি আবারও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কলম হাতে মানুষের অধিকার, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে নির্ভীকভাবে কাজ করে যাবেন। তার মুক্তি শুধু একটি পরিবারের স্বস্তির বিষয় নয়, বরং সাংবাদিক সমাজের জন্যও আশার বার্তা এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রতি আস্থার এক অনুপ্রেরণার প্রতীক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24