1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মালিকুজ্জামান কাকা
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলায় কোতোয়ালি মডেল থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কাভার্ড ভ্যান চালক রায়হান হাসান রাজিবের শ্বশুর আবদুল মজিদ বাদি হয়ে মামলাটি করেন।

এ ঘটনায় জড়িত অভিযোগে খন্দকার শরীফ রেজা তপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার খন্দকার শরীফ রেজা তপু যশোর শহরের আরএন রোড এলাকার খন্দকার আবদুর রাজ্জাকের ছেলে। অন্যদিকে মামলার বাদি আবদুল মজিদের জামাতা চালক রায়হান হাসান রাজিবের বাড়ি ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামে।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হচ্ছে, খালধার রোডের শফি গাজী, অম্বিকা বসু লেনের বিল্লাল ও তপু, পূর্ব বারান্দীপাড়ার সজল, পুরাতন কসবার শাহাজান কবীর শিপলু ও মাহমুদ হাসান বিপু, চাঁচড়ার শামীম রেজা চেয়ারম্যান, শংকরপুরের জাহাঙ্গীর, চাঁদপাড়ার মনিরুজ্জামান, তারেক সোলাইমান, বাবুল, আমিনুর ও মনিরুল, নীলগঞ্জ তাঁতিপাড়ার টাক ইব্রাহিম, বরফকল মোড়ের আসাদ বিশ্বাস, ঝুমঝুমপুরের জাবেদ ও সনু, বালিয়াডাঙ্গার রবিউল ইসলাম, মনির, পলাশ ও আবদুল হামিদ, বাউলিয়ার সুমন ও বায়েজিদ, সীতারামপুরের তহিদ, দাইতলার হাসান, ভাইনার বাহারুল, হামিদপুরের মাসুদ ও সরোয়ার, বাহাদুরপুরের ওমর ফারুক অপু ও আকতার হোসেন ওরফে ছোট আকতার, শেখহাটি মোল্লাপাড়ার মিল্টন খন্দকার, রামনগরের শেখ আলাউদ্দিন মুকুল ও চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, মাহিদিয়ার শামীম রেজা এবং জিরাট গ্রামের রাজু চেয়ারম্যান।

এজাহারে বাদির উল্লেখ, তার জামাতা রাজিব ও সহকারী হৃদয় মালামালসহ নারায়ণগঞ্জ থেকে কাভার্ড ভ্যানে যশোরের উদ্দেশে রওনা দেন। রাত দুইটার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ফতেপুর ইউনিয়ন পরিষদের সামনে নুরিতলায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে আগুন ধরে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ সময় চালক রাজিব ও সহকারী হৃদয় গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেও আগুনে রাজিবের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। হামলায় কাভার্ড ভ্যানের ৩০ লাখ টাকা ও ভেতরে থাকা মালামালের ৩০ লাখ টাকাসহ মোট ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মামলায় এ দাবি করা হয়েছে। বাদির অভিযোগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিত এ হামলা চালিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন জানান, তদন্তে এ ঘটনায় তপুর সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য মিলেছে।

তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অন্য আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24