1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে ১০০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ীর যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পঠিত

[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​ | ২৮ এপ্রিল, ২০২৬
​রাজশাহী রেলওয়ে থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেন থেকে ১০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে হরিয়ান রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।

পাকশী রেলওয়ে জেলা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে অভিযানটি পরিচালনা করে। ট্রেনটি যখন হরিয়ান রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল, তখন চলন্ত ট্রেনের কেবিন গ-এর ১৭ নম্বর সিটে তল্লাশি চালানো হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ তৈয়ব আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হানিফ (৩৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তল্লাশিকালে তার হেফাজত থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদকসহ আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24