1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পঠিত

জুবায়ের আহমেদ রাসেল :-

শেরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, শেরপুরের ব্যবস্থাপনায় ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, শেরপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। খেলাধুলা শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, নিয়মিত চর্চা, সঠিক দিকনির্দেশনা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শেরপুরের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর মোঃ শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদ প্রশাসক মোঃ মামুনুর রশিদ পলাশ। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন বয়সী খেলোয়াড়, কোচ, সাংবাদিক এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24