1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পঠিত

জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) তারিখ সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা, পদ্মশাখরা, হিজলদী, সুলতানপুর ও কাকডাঙ্গা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, ঔষধ, চিংড়ি মাছের রেণু পোনা ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার মাল্টা বাগান হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপি পৃথক দুইটি আভিযানে সাতক্ষীরা সদর থানার হাড়দ্দহা ও শাখরা আশার মোড় হতে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৫ লাখ টাকার ভারতীয় চিংড়ি মাছের রেণ আটক করে।
হিজলদী বিওপির আভিযানে কলারোয়া থানার আমবাগান হতে ১ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। সুলতানপুর বিওপির আভিযানে কলারোয়া থানার তালশাড়ি হতে ১ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালী হতে ১০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। আটক মালামালের সর্বমোট মূল্য ১৯ লাখ ৩০ হাজার ৬০০ টাকা।বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24