1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বিশেষ অভিযান: মাদক, চুরি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

​স্টাফ রিপোর্টার: তাওলাদ হোসেন
​
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে মাদক, চুরি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
​১৫ নভেম্বর ২০২৬ তারিখ দিনব্যাপী সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর প্রত্যেক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​অভিযানে মাদক সেবনের অপরাধে ৫ জন, চুরির অভিযোগে ২ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য নিয়মিত মামলার ১ জনসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24