1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬৭ বছরের ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলা-২০২৬ আয়োজনের প্রস্তুতি জোরেশোরে চলছে। এরই অংশ হিসেবে মেলার মাঠ পরিদর্শন করেছেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি মেলার মাঠ ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় মেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে মেলা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মেলা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেনের উপস্থিতিতে মাঠের বিভিন্ন অংশে দাগ কেটে দোকানপাটের স্থান ও মেলার সীমানা নির্ধারণের কাজ করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও দোকান সমিতির প্রতিনিধিদের সঙ্গে মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সাবেক সভাপতি আব্দুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি আনার আলী, যুবদল নেতা শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিন্টু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও সাদ্দাম হোসেনসহ মেলা কমিটির কার্যকরী সদস্য, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মেলা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানান, ৬৭ বছরের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রুহিয়া আজাদ মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাঠের সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে। দর্শনার্থী ও ব্যবসায়ীদের সুবিধার্থে বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা, বিভিন্ন ধরনের খেলাধুলা, সার্কাস ও যাত্রাপালার আয়োজন থাকবে। এ ছাড়া মেলায় আসবাবপত্র, পোশাক, খাবারসহ বিভিন্ন পণ্যের দোকান বসবে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে রুহিয়া আজাদ মেলা-২০২৬-এর উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর টানা এক মাসব্যাপী এ মেলা চলার কথা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ৬৭ বছরের ঐতিহ্যবাহী এ মেলা রুহিয়া ও আশপাশের এলাকার মানুষের কাছে অন্যতম জনপ্রিয় আয়োজন। প্রতিবছর মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এবারও মেলার প্রস্তুতি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24