1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

নজরুল ইসলাম খোকন
টেকনাফ, কক্সবাজার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ও অন্যান্য মাদকের অবৈধ পাচার রোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে বাহিনীটি, যা সীমান্ত নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করেছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত মাদকবিরোধী র‍্যালিতে অংশ নিয়ে এ তথ্য জানান কক্সবাজার বিজিবির ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ আনোয়ারুল আলম।

তিনি বলেন, বর্তমানে কক্সবাজার সীমান্তে চারটি ড্রোন মোতায়েন করে সার্বক্ষণিক আকাশপথে নজরদারি পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অ্যান্টি-ড্রোন প্রযুক্তির মাধ্যমে সীমান্তে কোনো সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সক্ষমতা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় শুধু প্রযুক্তিনির্ভর নজরদারিই নয়, নিয়মিত স্থল টহল, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে ইয়াবাসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির দাবি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার হওয়ায় সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে কার্যকর সাফল্য অর্জন করা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24