1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী রংপুর থেকে গ্রেফতার: ওসির প্রেস ব্রিফিং

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

রাজিব সরকার
কচুয়া প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মরিয়ম বেগমকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত পরকীয়া প্রেমিকা শাহিনা আক্তারকেও আটক করা হয়েছে।

রবিবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ওসি মো.আজিজুল ইসলাম বলেন, পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে গত ২৫ জুন বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আলমগীর হোসেনের সঙ্গে শাহিনা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি তার স্ত্রী মরিয়ম বেগম জানতে পারায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহিনা আক্তার প্রেমিক আলমগীরকে খবর দিয়ে উত্তেজিত করেন।
তিনি আরও বলেন, “এরপর আলমগীর হোসেন স্ত্রী মরিয়মকে সকাল ও বিকালে দু’দফা মারধর করেন। এতে মরিয়ম গুরুতর অসুস্থ পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনার দিনই অভিযান চালিয়ে শাহিনা আক্তারকে গ্রেফতার করা হয়। পলাতক আলমগীরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে র‌্যাব ও রংপুর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে কচুয়া থানায় আনা হয়।

“জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতের বাবা মো. দীনেস মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেছে।

উল্লেখ্য য়ে, ১৮ বছর আগে আলমগীরের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24