1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

বীরগঞ্জে পুলিশের অভিযানে ১,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে বীরগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভোগনগর গ্রামে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ভোগনগর গ্রামের জনি ইসলামের ভাড়াকৃত চাতালসংলগ্ন দক্ষিণমুখী টিনশেড গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানকালে বিজয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. মোকছেদুল ইসলাম এবং মৃত কালু মিয়ার ছেলে মো. খায়রুল ইসলামকে আটক করা হয়। একই মামলায় কালাপুকুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. জনি ইসলামকে পলাতক আসামি করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24