1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

মো ঃ হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ।

ময়মনসিংহ জেলায় মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ‘জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং নিয়মিত বিশেষ অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার এবং একাধিক মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে থানার পক্ষ থেকে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে।
পুলিশের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত এসব অভিযানের ইতিবাচক প্রভাব জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতেও প্রতিফলিত হয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সহকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শুভাকাঙ্ক্ষীরা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন। এ অর্জনকে তিনি কোতোয়ালী মডেল থানার পুরো পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24