1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট

এক বিদ্যালয়ে ১৪ ট্যালেন্টপুল বৃত্তি: টেকনাফে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মুহূর্তে আনন্দ, গর্ব ও করতালিতে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “কক্সবাজার জেলার মধ্যে একটি বিদ্যালয় থেকে একসঙ্গে ১৪ জন শিক্ষার্থীর ট্যালেন্টপুল বৃত্তি অর্জন নিঃসন্দেহে গৌরবের এবং অনুকরণীয় সাফল্য। এ অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম সমানভাবে ভূমিকা রেখেছে।”

তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল নয়, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিজিবি ও বিদ্যালয় কর্তৃপক্ষ একযোগে কাজ করে যাচ্ছে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শিক্ষক-শিক্ষিকারা বলেন, একটি বিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা। সেই লক্ষ্য বাস্তবায়নে টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, এই অর্জন শুধু ১৪ জন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি বিদ্যালয়, অভিভাবক এবং সমগ্র টেকনাফবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি আরও বেশি মেধাবী শিক্ষার্থী গড়ে তুলে জেলার শিক্ষা অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণে তাদের সফল অবদান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং সফল আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24