1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত

শাইনিং স্টার্স কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ও প্রথম শ্রেণির টিচার্স-প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল বাজার সংলগ্ন শাইনিং স্টার্স কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি ফলপ্রসূ টিচার্স-প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ তারিখে স্কুল প্রাঙ্গণে এ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনা, আচরণ, নিয়মিত উপস্থিতি, শেখার অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আন্তরিক আলোচনা হয়।

মিটিংয়ে বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পরিবার ও বিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। শিক্ষকরা শিশুদের মেধা বিকাশে বিদ্যালয়ের পরিকল্পনা তুলে ধরেন এবং অভিভাবকরা তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অভিভাবককে ধন্যবাদ জানিয়ে স্কুল কর্তৃপক্ষ বলেন, আপনাদের সহযোগিতায় আমরা শিশুদের জন্য আরও সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

মিটিং শেষে শিক্ষক ও অভিভাবকরা একসাথে শিশুদের সার্বিক উন্নতির বিষয়ে একমত পোষণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24