1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি

দক্ষিণ কামার বায়সায় জামায়াতে ইসলামী ও বিএনপির মতবিনিময় সভা, বিরোধের মীমাংসা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

বাঁশদহা প্রতিনিধি: মোঃ আল আমিন হোসেন

সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের দক্ষিণ কামার বায়সা গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে উভয় পক্ষের উদ্যোগে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি মতবিনিময় ও মীমাংসা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২৪-০৭-২০২৬ তারিখে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মন্তব্য ও বিতর্কের সৃষ্টি হয়। এর জেরে ২৬-০৭-২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ছাত্রশিবির কর্মী মোঃ মেহেদী হাসান গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বিষয়টি আদালতে মামলা হিসেবে না নিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

মীমাংসা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা এ. টি. এম. নাজমুল হুদা, ইউনিয়ন সেক্রেটারি ডা. ওসমান গনি, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী, চেয়ারম্যান পদপ্রার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

সভায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর আহত মেহেদী হাসান ও মাসুমের পিতা, ভাই এবং স্বজনদের উপস্থিতিতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24