1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

মণিরামপুরে ৪ দিনের ভ্রাম্যমাণ বইমেলা শুরু, থাকছে চিত্রাঙ্কন-আবৃত্তি প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

‎নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর)যশোরঃ

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সাস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মণিরামপুরে ৪ দিন ব্যাপি ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন হয়েছে। লাল ফিতা কেটে সোমবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপি এ বই মেলার উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। উদ্বোধন পরবর্তী সময়ে বইমেলা পরিদর্শনে যান মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু,উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঘুরে ঘুরে স্টল পরিদর্শনের সময় উপস্থিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক এস এম তাজাম্মুলের হাতে”যাযাবর|দৃষ্টিপাত”বই উপহার তুলে দেন উদ্বোধক।

‎স্থানীয় পর্যায়ে মণিরামপুর উপজেলা প্রশাসন ও মেট লাইফ ফাউন্ডেশনের সহযোগী আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন,বই মেলার সংগঠক মোঃ রুহোল আমিন,উপজেলা প্রশাসনের তরুন কান্তি হালদার বাপন,শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যম কর্মী,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও দর্শনার্থী বৃন্দ।  ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তীর সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপী এ ভ্রাম্যমাণ বইমেলা সোমবার থেকে প্রতিদিন বেলা ১২টা হতে সন্ধা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে যশোর জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে শ্রেনী ভিত্তিক চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা ৫ই আগষ্ট বুধবার উপজেলার অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়ে মেলার শেষের দিন পুরষ্কার বিতরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

‎’মানুষ তার স্বপ্নের সমান বড়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি এ ভ্রাম্যমাণ বইমেলায় দর্শনার্থীদের জন্য বই ক্রয়ে ২৫-৩৫% মূল্য ছাড়ে মণিরামপুর বাসীকে বই কিনতে ও প্রিয়জনকে বই উপহার দিতে ভ্রাম্যমাণ বইমেলায় আমন্ত্রণ জানিয়েছে আয়োজনে সংশ্লিষ্টরা।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24