
স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম ফাইটার।।
রবিবার (৩ মে, ২০২৬) দুপুরে পঞ্চগড় সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়। ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় এ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে একটি পরিত্যক্ত ধান ভাঙা মিলের চুলার নিচ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে আরিফুজ্জামান লিটন (৩০), একই এলাকার আজিজুল হকের ছেলে মোস্তাকিম সুমন (২৮) এবং রওশনাবাগ এলাকার মৃত রেজাউল করিমের ছেলে রাজিব হোসেন (৩৭)।