1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বিশ্বম্ভরপুরে ৪০০ কৃষকের মাঝে সহায়তা বিতরণ শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মো:শুকুর আলী, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম বা তালবাহানা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারি প্রণোদনা দেওয়া হবে এবং তাদের জন্য বিশেষ কার্ড প্রদান করা হবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা হলরুমে হাওর এলাকার কৃষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বর্তমান সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিক নির্দেশনা দিয়েছেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড় এলাকায় ৪০০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী। প্রত্যেক কৃষককে ৭ হাজার ৫০০ টাকা নগদ অর্থ এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24