1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য খুলনায় চাপাতি দিয়ে জখমকারি আসামী এসআরবি ৬ কতৃক গ্রেপ্তার মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ বন্দরে বাসের চাপায় নিরাপত্তাকর্মী নিহত রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

বকশীগঞ্জে মরদেহ উদ্ধারে চাঞ্চল্য, জিজ্ঞাসাবাদের জন্য থানায় চারজন

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক নারীর পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ দত্তেরচর গ্রামে বাড়ির পাশের সড়কসংলগ্ন একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি, ভাসুর ও ভাসুরের স্ত্রীসহ চারজনকে থানায় নেওয়া হয়েছে।

নিহত রোজিনা আক্তার দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম ইয়াকুব আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর থেকে রোজিনা নিখোঁজ ছিলেন। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের সড়কসংলগ্ন ঝোপ থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন সেখানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাঁরা এক নারীর পচাগলা মরদেহ দেখতে পান। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি নুরেজা বেগম (৬৫), ভাসুর কোব্বাত আলী (৪০), ভাসুরের স্ত্রী জহুরা বেগম (৫০) ও জোসনা বেগম (৩৫) নামের চারজনকে থানায় নেওয়া হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নারীর মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24