1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য খুলনায় চাপাতি দিয়ে জখমকারি আসামী এসআরবি ৬ কতৃক গ্রেপ্তার মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ বন্দরে বাসের চাপায় নিরাপত্তাকর্মী নিহত রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর এলাকায় অবস্থিত শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামির বাক্সের টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান।

পরে মন্দির পরিচালনা কমিটিকে জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে আখাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাতে মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে।

পরে মন্দিরে থাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। চুরি হওয়া ছয়টি মূর্তির মধ্যে পিতলের মূর্তিও রয়েছে। এ ছাড়া মন্দিরের দুটি দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে যাওয়া হয়েছে। বাক্সগুলোতে প্রায় ছয় মাসের প্রণামির টাকা জমা ছিল বলে মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে তাঁরা ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। ওই পাশের মেরামতকাজের জন্য সিসিটিভি ক্যামেরা খোলা ছিল বলেও তিনি জানান।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সকালে পূজা দিতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান। পরে সংশ্লিষ্টদের জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারের প্রকৃত পরিমাণ এবং প্রণামির বাক্স থেকে কত টাকা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24