1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য খুলনায় চাপাতি দিয়ে জখমকারি আসামী এসআরবি ৬ কতৃক গ্রেপ্তার মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ বন্দরে বাসের চাপায় নিরাপত্তাকর্মী নিহত রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

রুপসায় হত্যা মামলার আসামী চট্টগ্রাম থেকে যৌথ অভিযানে গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

*খুলনার রূপসায় ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৭ এর যৌথ আভিযানিক দল*

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ, রাত ০১:৩০ ঘটিকার সময় এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানার চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার অন্যতম আসামি *১। আব্দুর রহমান(৩০), পিতা: আব্দুর রউফ শেখ, সাং: ইলাইপুর, থানা: রূপসা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।*

মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ১২ই আগস্ট ২০২৬ ইং তারিখ রাতে ভিকটিম ফখরুল ইসলাম (৩২), রূপসা থানাধীন “মেসার্স রূপসা ব্রিকস” নামীয় নিজেদের প্রতিষ্ঠানের অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা আসামিরা এলোপাতাড়ি গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ভিকটিমকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে এসআরবি ফোর্সের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24