1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য খুলনায় চাপাতি দিয়ে জখমকারি আসামী এসআরবি ৬ কতৃক গ্রেপ্তার মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ বন্দরে বাসের চাপায় নিরাপত্তাকর্মী নিহত রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

এসআরবি / বিজিবি যৌথ অভিযানে খুলনা জেলা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য (আইস) উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্টে বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ০৬ কেজি ৫৯৭ গ্রাম অবৈধ মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬, বিজিবি-২১ এর যৌথ আভিযানিক দল।

মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স* নীতিতে অনুপ্রাণিত হয়ে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ, সন্ধ্যা ১৭:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়ান এর যৌথ আভিযানিক দল খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ০৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) হরিণটানা থানায় সাধারণ ডায়েরী মূলে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24