1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট

টেকনাফে সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজি ও দালালির বিরুদ্ধে প্রতিবাদ নুরুল হোসাইনের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দালালি, ব্ল্যাকমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন। একই সঙ্গে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

নুরুল হোসাইন বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই সাংবাদিকতার অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু কেউ যদি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সরকারি দপ্তরে দালালি, ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি, ব্ল্যাকমেইল কিংবা ভুয়া অনলাইন পেজের মাধ্যমে মিথ্যা অপপ্রচারে জড়িয়ে পড়েন, তাহলে তা পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, থানা, ভূমি অফিস, নির্বাচন অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে দালালির অভিযোগ এবং ব্যবসায়ীদের হয়রানির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। সাংবাদিকতার পরিচয়ে কাউকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় কিংবা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করা হলে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নুরুল হোসাইন বলেন, সাংবাদিকতার পরিচয় কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিল, ভয়ভীতি প্রদর্শন কিংবা অবৈধ সুবিধা আদায়ের হাতিয়ার হতে পারে না। প্রকৃত সাংবাদিকদের সম্মান ও মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজ, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি এসব অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, টেকনাফে সুস্থ, স্বাধীন ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে অপপ্রচার, চাঁদাবাজি ও দালালির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে সুরক্ষা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24