1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট

টেকনাফে নানা কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোহাম্মদ হোসাইন, টেকনাফ:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) টেকনাফ উপজেলা শাখা ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হ্নীলা বাসস্টেশন প্রদক্ষিণ করে আবাসিক হোটেল সিকদার প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

পরে হোটেল সিকদার প্লাজা প্রাঙ্গণে নিসচা টেকনাফ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল খালেদের সভাপতিত্বে এবং সংগঠনের দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক ঈসা খানের সঞ্চালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ সজিব। বিশেষ অতিথি ছিলেন একই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিরাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন খোকা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আকবর, অর্থ সম্পাদক আতিকুল হাই, অফিস সম্পাদক মো. দিলদার আহমদ, যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক কবি আজিজুর রহমান এবং সদস্য মোকতার হোসাইন সোহেল ও মোহাম্মদ জুবায়ের। এ ছাড়া হ্নীলা-হোয়াইক্যং সিএনজি-মাহিন্দ্রা সমিতির সাধারণ সম্পাদক রফিকুল মেহেদীসহ টমটম ও সিএনজি সমিতির সদস্যরা অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী, পরিবহন মালিক ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে চালকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, অদক্ষ চালক এবং মাদকাসক্ত অবস্থায় যানবাহন চালানোর মতো ঝুঁকিপূর্ণ আচরণ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই দুর্ঘটনা কমাতে চালকদের সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ জোরদার এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

তাঁরা জানান, নিরাপদ সড়ক চাই (নিসচা) টেকনাফ উপজেলা শাখা প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে তাঁরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নিসচার নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে সহযোগিতা পাওয়া গেলে চালকদের বিনা মূল্যে প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রচারাভিযান, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় সচেতনতামূলক বিলবোর্ড স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে এবং নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে পথসভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24