1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইয়া রাসুলুল্লাহ লিখেছেনঃ: এস এম আবদুল বারেক দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী পঞ্চগড়ে বালাইনাশকে কৃষকের ফসল নষ্টের অভিযোগ পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক উপসহকারী প্রকৌশলী তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়, কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে হতাশ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ১ টাকায় ৪ লাউ, লোকসানে কৃষকেরা নারায়ণগঞ্জে জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন , হাজি আরশ আলী কেশবপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মতবিনিময় সভা উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই

আতাইকুলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

ছাবেদুল সরকার পাবনা

পাবনার আতাইকুলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম বাঁধন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নুরুন্নবী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আতাইকুলা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এই নির্বাচনে সকল ভোটারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদান করেন। ২৪ জন ভোটারের মধ্যে ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

আতাইকুলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ৫ জন নির্বাচন কমিশনার দায়িত্ব পালন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করে, সাঁথিয়ায় প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু ইসহাক, আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, প্রভাসক মেঃ হারুন অর রশিদ, ৩২ নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুনার রশিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মজিবুর রহমান, আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আলমাছ আলী সরদার, আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আকরাম হোসেন মন্ডল, আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, আতাইকুলা দোকান মালিক সমিতির সভাপতি ও সাঁথিয়ায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মামুন হাসান রাসেল, আর-আতাইকুলা ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোঃ শহিদুল ইসলাম জামায়াত নেতা মোঃ শাহিনুর রহমান সহ আতাইকুলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24