
মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি।
ঘুমের ঘোরে যখন সবার চোখের পাতা জুড়ায়,
গভির রাতে চারিদিকে কিছুই দেখার নাই।
ঠোঁটের কোণে দরুদ জাগে, বুকে জ্বলে আলো—
নবীর দরুদ পড়তে পড়তে ঘুমের দেশে চলো।
ভোরের আলো চোখে পড়ে, জাগে পাখির গান,
রওজা মোবারকের স্মরণ – কাঁদে অবুঝ প্রাণ।
অজান্তে ফের জবান জুড়ে দরুদ ঝরে ধীরে—
“সল্লে আলা” বলতে বলতে অশ্রু নামে নীরে।
রাজপথে বা ঘরের কোণে, যখন চলি একা,
আপনার সাথে কখন কিভাবে আমার হবে দেখা।
চলায় ছন্দে দরুদ বাজে, অন্তর জুড়ায়—
আপনার নামের মধুর সুরে- হৃদয়ে তৃপ্তি পায়।
ক্লান্ত দুপুর, সন্ধ্যাবেলা— যেথায় থাকি যথা,
আপনার সনে বলতে থাকি- ভালবাসার কথা।
দুনিয়ার সব রঙিন আলো- ফিকে লাগে ক্ষণ—
আপনার দরুদে- জাগ্রত থাকে আমার সারাক্ষণ।
গাহি সত্যের গান নবীজি—গাহি মানবতার গান,
বাধা-বিঘ্ন আসুক যতই, দিতেও যদি হয় প্রাণ।
জীবন-জিন্দেগিতে এর বিকল্প – কি আছে আর—
হক কায়েম, বাতিল উৎখাত—এটা কলেমার অঙ্গীকার।
মদিনার ধূলি কপালে মোর -একবার যদি লাগে,
জীবনেরি সাধের মালা- পূর্ণ হবে তবে।
আপনার আপন হওয়ার লাগি-দোয়া করি তাই—
দুনিয়া কবর আখেরাতে আপনাকে যেন পাই।
মানবতার দুনিয়া গঠন করিব – মনে বড় আশা—
সে শপথে এগিয়ে চলি- নেই অন্য ভাষা
বাতিল জালিম উৎখাত করিব – নিয়েছি এই শপথ,
সত্যের ইমাম দিয়েছেন মোদের সত্য মানবতার পথ।
**লেখক পরিচিতি** এস_এম_আবদুল_বারেক,
(সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক) ও আউলাদে পাক পীরে কামেল হাজত রওয়া শাহাসুফি হযরত রুহুল আহম্মদ শাহ রাহমাতুল্লাহি আলাইহি।
📱 01672902019, 01847700814