1. admin@mhnews24.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলন অনুষ্ঠিত আমরা থামব না, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ — ডা. শফিকুর রহমান এমপি বাংলাদেশ জামায়াতের দাবি নয়,বরং জনগণের দাবি আদায়ে লংমার্চ: বললেন অধ্যাপক গোলাম রসুল কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, ক্ষতি ২ লাখ টাকা ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম মুক্তাগাছায় পুলিশের অভিযানে গাঁজাসহ ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫ জনগণকে সঙ্গে নিয়ে আমাদের একটাই লক্ষ্য উন্নয়নমুখী সমাজ গড়া মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এমপি রুমার ঐতিহ্যবাহী আতাইকুলা কাপড়হাট পরিদর্শন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন গালুয়া ইউনিয়ন বিভক্তি নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি: রাজাপুরে ১৪৪ ধারা জারি

পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, ক্ষতি ২ লাখ টাকা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:হাবিব

রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু নেকমামুদ বাজারে জাগরণী পাঠাগার ও ক্লাবে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন পূর্বদেবু নেকমামুদ বাজার এলাকার মৃত তাহের মিয়ার ছেলে আব্দুর রহিম ও তাঁর ছেলে নূরন্নবী মিয়া।
জাগরণী পাঠাগার ও ক্লাবের সভাপতি আব্দুল করিম মিয়া জানান, অভিযুক্তরা ক্লাবে ভাঙচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে । এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ন্যায়বিচারের দাবি জানান তিনি।
উপজেলা জামায়াতের আমীর ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই।
স্থানীয়রা জানান, জাগরণী পাঠাগার ও ক্লাবটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুর রহিম ও নূরন্নবী মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24