1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তাগাছায় পুলিশের অভিযানে গাঁজাসহ ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫ জনগণকে সঙ্গে নিয়ে আমাদের একটাই লক্ষ্য উন্নয়নমুখী সমাজ গড়া মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এমপি রুমার ঐতিহ্যবাহী আতাইকুলা কাপড়হাট পরিদর্শন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন গালুয়া ইউনিয়ন বিভক্তি নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি: রাজাপুরে ১৪৪ ধারা জারি রূপগঞ্জের ভূলতা গাউছিয়া হকার উচ্ছেদে বদলেছে সড়কের চিত্র, দখল ফিরে আসার শঙ্কা ইয়া রাসুলুল্লাহ লিখেছেনঃ: এস এম আবদুল বারেক দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী পঞ্চগড়ে বালাইনাশকে কৃষকের ফসল নষ্টের অভিযোগ পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক উপসহকারী প্রকৌশলী

মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ), নগদ ৭৩ হাজার ৫০ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জ আফজালের নেতৃত্বে কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চকউলী গ্রামের মো. ইসলাম বাবু (২১), মো. শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মো. আরিফ হোসেন (২৩)। তারা সবাই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের দেহ তল্লাশি করে দুটি লম্বা বার্মিজ চাকু ও মাদকদ্রব্য বিক্রির টাকা হিসেবে উল্লেখিত ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির গর্তে লুকানো অবস্থায় একটি ডাবল-ব্লেড টমাহক কুড়াল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা গেছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24